ওয়ার্ডপ্রেস!
আমি ব্লগার চাটিকিয়াং রুমান। বিভিন্ন বাংলা কমিউনিটি ব্লগে ব্লগিং করছি আজ প্রায় দেড় বছর। ২০১১-এর মাঝামাঝি সময়ে গুগলের Blogspot-এ নিজের একটি ব্লগ খুলি, যেখানে মূলত আমার সব লেখাগুলোকে এক করে রাখতাম। হঠাৎ চিন্তা করলাম ওয়ার্ডপ্রেসে নিজের একটা সাইট খুলি, তাই দেরী না করে খুলে ফেললাম।
মূলত ভ্রমণ ও ইতিহাসমূলক লেখা লিখতে ভালোবাসি। আশাকরছি অন্যান্য বিষয়ের উপর লেখা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। শুভ কামনা সবার জন্য।
Posted on জানুয়ারি 3, 2012, in সাম্প্রতিক and tagged সাধারণ. Bookmark the permalink. 11 টি মন্তব্য.

স্বাগতম রুমান ভাই…ব্লগে সত্যিই মিস করতাম আপনাকে…
তোমাদের টানে ওয়ার্ডপ্রেসে চলে আসলাম।
ভাই শেষ পর্যন্ত ওয়ার্ডপ্রেস এ আসলেন
তোমাদের টানে চলে আসলাম। আসা করছি তোমাদেরকে পাশে পাব এখানে।
রোমান ভাই আমি একটা বিষয়ে আপনার কাছে একটু সাহায্য চাচ্ছি সাহায্য করলে কৃতজ্ঞ থাকব। বিষয়টি হল আপনার ব্লগে একটা জিানিস খেয়াল করলাম যে প্রত্যেক পোষ্ট মেইন পেইজে একটি নির্দিষ্ট অংশ দেখা যায় আর তার তার পর নিচে READ THE REST OF THIS ENTRY → লেখা আছে। কেউ সম্পূর্ন পোষ্ট পরতে চাইলে তাতে কিল্ক করা লাগে। আমি অনেক চেষ্টা করেও এই জিনিস টি করতে পারিনি যদি আমি আমাকে এটা কিভাবে করব তা বলে দিতেন তা হলে খুব উপকার হত। আপনার সাহায্য কামনা করছি। ধন্যবাদ।
আপনার মন্তব্যটি দেখে “READ THE REST OF THIS ENTRY →” এই লেখাটি কিভাবে যুক্ত করতে হয় সেটা খুঁজে বের করার চেষ্টা করেছি। কিন্তু অনেক খোজাখুজির পর ব্যর্থ হলাম ভাই।
সাধারণত একটি পোষ্টের যে অংশটি হোম পেইজে শো করাবে তা সিলেক্ট করার জন্য সে অংশের শেষ লাইনে মাউসের কার্সর রেখে “Insert More Tag” বাটনে ক্লিক কিংবা Alt+Shift+T প্রেস করলে হয়।
দুঃখিত সোহেল ভাই, আপনাকে সাহায্য করতে পারিনি বলে।
ধন্যবাদ রোমান ভাই। আমার জন্য কষ্ট করার জন্য। আপনার কথা মত করে আমি সফল হয়েছি তবে এটা Alt+Shift+T কাজ হয়না “Insert More Tag দিতে হয়। আবারো ধন্যবাদ রোমান ভাই।
শুভেচ্ছা আপনাকে।
এমন একটি অসাধারণ ব্লগ খোলার জন্য আপনাকে ধন্যবাদ ।
আজ থেকে আমি এই ব্লগের আকজন নিয়মিত পাঠক হয়ে গেলাম ।
অনেক ধন্যবাদ আপনাকে। আশাকরি আপনাকে সাথে পাবো।
ভালো থাকবেন। শুভ কামনা আপনার জন্য।