Category Archives: স্মৃতিচারণ
স্মৃতিচারণে নজরুল (ছবি ব্লগ)
২৫শে মে ২০১২ইং প্রাণের কবি, প্রেমের কবি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কবি, বিদ্রোহী কবি, চির তারুণ্যের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মবার্ষিকী। কবির জীবনকাল প্রায় ৭৭ বছরের (১৮৯৯-১৯৭৬) হলেও তাঁর সৃষ্টিশীল জীবন মাত্র ২৩ বছরের (১৯১৯-১৯৪২)। কিন্তু তারই মাঝে তিনি আত্মপ্রকাশ করেছেন অনেক রূপে। তিনি একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক, প্রাবন্ধিক, সমালোচক, শিশুসাহিত্যিক, গীতিকার, গীতালেখ্য ও গীতিনাট্য রচয়িতা, সুরকার, স্বরলিপিকার, গায়ক, বাদক, সংগীতজ্ঞ, সংগীত পরিচালক, সাংবাদিক, সম্পাদক, পত্রিকা-পরিচালক, অভিনেতা, চলচিত্র-কাহিনীকার এবং চলচিত্র-পরিচালক। Read the rest of this entry
আমার প্রিয় শখ এবং মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত ডাকটিকেট
প্রত্যেকেরই কিছু না কিছু একটা প্রিয় শখ রয়েছে। কিংবা কারো রয়েছে একাধিক শখ। কারো কারো শখ ভ্রমণ করা কিংবা ঘুরে বেড়ানো, কারো কারো শখ ছবি তোলা অথবা কারো কারো শখ ডাকটিকেট সংগ্রহ করা ইত্যাদি। ডাকটিকেট সংগ্রহকে “শখের রাজা” বলা হয়। পূর্বোল্লিখিত ৩টি শখই আমার প্রিয় শখ। ছোটবেলা থেকে যেমন ভ্রমণ করতে পছন্দ করতাম তেমনি পছন্দ করতাম ডাকটিকেট সংগ্রহ করতে। আর সময় পেলে শখের বসে ছবিও তুলি। Read the rest of this entry
