Category Archives: ইতিহাস

অগ্নিযুগের অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০১ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী এবং চট্টগ্রামবাসীর কিছু দাবী

প্রীতিলতা ওয়াদ্দেদার

৫মে ২০১২ ইংরেজী। ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রথম নারী আত্মদানকারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের (৫মে ১৯১১ – ২৩সেপ্টেম্বর ১৯৩২) ১০১ তম জন্মবার্ষিকী। প্রীতিলতার নাম নতুন করে বলার কিছু না থাকলেও খুব অল্পজনই জানে তাঁর সম্পর্কে। অন্তর্মুখী, লাজুক এবং মুখচোরা স্বভাবের এই বীরকন্যার জন্ম ১৯১১ সালে ৫মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে। বাবা জগবন্ধু ওয়াদ্দেদার ছিলেন চট্টগ্রাম পৌরসভা অফিসের প্রধান কেরানী। মাতা প্রতিভা ওয়াদ্দেদার ছিলেন গৃহিণী। আদর করে প্রীতিলতার মা প্রীতিলতাকে “রাণী” ডাকতেন। আর “ফুলতার” ছিলো তার ছদ্মনাম। Read the rest of this entry

নীল নদের দেশ

নীল নদের উপর নির্ভর করে গড়ে উঠেছিল প্রাচীন মিশরের সভ্যতা। প্রতি বছর নীল নদের বন্যায় পলি পড়ে উভয় কূলের মাটি উর্বর হতো, ফলে প্রচুর ফসল হতো। এ ছাড়া খালের সাহায্যে পানি নিয়ে নীল নদের দুই তীরে অঞ্চলগুলোতে চাষাবাদ করা হতো। এই আবাদি এলাকার পরিমাণ ছিল বর্তমান মিশরের জনবসতি এলাকার প্রায় সমান। Read the rest of this entry

ওয়াটারগেইট কেলেংকারি

ওয়াটারগেইট কেলেংকারির কথা অনেকে জানেন আবার অনেকে জানেন না কিংবা অনেকে এই কেলেংকারির নাম শুনেছেন কিন্তু তেমন কিছু জানা সম্ভব হয়নি। চলুন এই ওয়াটারগেইট কেলেংকারি সম্পর্কে কিছু জেনে নিই।

১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযান চলাকালে সংঘটিত হয় এক জঘন্য কেলেংকারি। যার জন্য শেষ পর্যন্ত সে দেশের প্রেসিডেন্ট (রিচার্ড নিক্সন) পদত্যাগ করতে বাধ্য হন। নির্বাচনী প্রচারের সময় ক্ষমতাসীন রিপাবলিকান দল ও প্রশাসনের ৫ ব্যক্তি ওয়াশিংটন ডিসির ওয়াটার গেইট ভবনস্থ বিরোধী ডেমোক্র্যাট দলের সদর দফতরে আড়িপাতার যন্ত্র বসায়। Read the rest of this entry

ভাষা আন্দোলনঃ প্রাপ্তি ও অপ্রাপ্তি

ইতিহাস থেকে হোক আর যেভাবে হোক এ কথা সকলে জানে যে, ফেব্রুয়ারীর একুশ তারিখ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ঢাকা মেডিক্যাল কলেজ হোষ্টেলের সামনে ১৪৪ ধারা ভঙ্গ করার দায়ে ছাত্রদের উপর পুলিশের বর্বোরচিত গুলি বর্ষনের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্সের ছাত্র মোহাম্মদ সালাহউদ্দীন (২৬) ঘটনাস্থলে শহীদ হন। পরে আহতদের মধ্যে ঐদিন রাত ৮টার পর রফিক (২৭), বরকত (২৫), জব্বার (৩০) সহ আরো অনেকে মারা যান। পরবর্তীতে দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকাবস্থায় সালাম মারা যান। এরপর থেকে সেইদিনকে আমরা প্রথম দিকে ‘শহীদ দিবস’ তারপর ‘মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করে আসছি। পরবর্তীতে প্রবাসীদের অক্লান্ত প্রচেষ্টার ফলে এবং বিশ্বের প্রায় ২৮টি দেশের Read the rest of this entry

মায়া সভ্যতা

মায়া সভ্যতার মানচিত্র

১০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে মধ্য আমেরিকার নিম্নভূমির বনাঞ্চলে এক অদ্ভুত সভ্যতার বিকাশ ঘটেছিল। “মায়া” নামে এই সভ্যতা যে জনগোষ্ঠী নির্মাণ করেছিল, তারা অধিকাংশ প্রাথমিক সভ্যতা নির্মাণকারীদের মতো শহরে জীবন যাপন করতো না। বরং তাদের বসবাস ছিল ছোট ছোট কৃষি-গ্রামে। তারা পিরামিডের মতো দেখতে উপাসনাগৃহ ও উৎসবস্থল তৈরি করেছিল। এগুলো ছিল তাদের ধর্মীয় ও রাজনৈতিক জীবনের কেন্দ্রবিন্দু। মায়াদের ৪টি প্রধান কেন্দ্র ও অনেকগুলো ছোট ছোট কেন্দ্র ছিল। প্রধান কেন্দ্রগুলোর একেকটি থেকে দেশের প্রায় এক চতুর্থাংশ এলাকায় শাসনকার্য চালানো হতো। Read the rest of this entry

পৃথিবীর প্রথম সভ্যতা

যাযাবর শিকারি ও ফলমূল সংগ্রহকারী মানুষ যখন চাষাবাদ করতে শিখে এবং যুদ্ধবদ্ধ হয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকে তখন থেকেই মানবজাতির সভ্যতার যাত্রা। যেখানে জমি উর্বর ও ফসল ফলে পর্যাপ্ত এবং উদ্ধৃত ফসল দিয়ে অনুৎপাদনকারী প্রশাসন ও কারিগর শ্রেণীকে পোষণ করা যায় সেখানেই মানুষ বসবাস শুরু করে। সম্ভবত দুই নদীর মধ্যবর্তী উর্বর এলাকায় মানুষের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীন মেসোপোটেমিয়া অর্থাৎ আজকের ইরাকের দজলা ও ফোরাতের মধ্যবর্তী এলাকায় গড়ে উঠে প্রথম সভ্যতা। গ্রিক ভাষায় মেসোপোটেমিয়া শব্দের অর্থ হলো “দুই নদীর মধ্যবর্তী”। Read the rest of this entry

মধ্যযুগের বাইজেন্টাইন সাম্রাজ্য

বাইজেন্টাইন সাম্রাজ্যের পতাকা

বাইজেন্টাইন সাম্রাজ্য সম্পর্কে কিছু জানার আগে সম্রাট কনস্ট্যানটাইন সম্বন্ধেও কিছু জানা দরকার। আর এই সম্রাট কনস্ট্যানটাইন ছিলেন পশ্চিম রোম সম্রাট প্রথম কনস্ট্যানটিয়াসের পুত্র। ব্রিটেন সফরে গিয়ে কনস্ট্যানটিয়াস মারা গেলে সৈন্যরা তাৎক্ষণিকভাবে সেখানে কনস্ট্যানটাইনকে সম্রাট হিসেবে ঘোষণা করে। তিনি ৬ বছর ব্রিটেন ও গল শাসন করেন। অন্যদিকে সিংহাসনের আরেক দাবিদার ম্যাক্সেনটিয়াস শাসন করেন রোম।

Read the rest of this entry

Follow

Get every new post delivered to your Inbox.

Join 55 other followers