Category Archives: ছবিব্লগ

স্মৃতিচারণে নজরুল (ছবি ব্লগ)

২৫শে মে ২০১২ইং প্রাণের কবি, প্রেমের কবি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কবি, বিদ্রোহী কবি, চির তারুণ্যের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মবার্ষিকী। কবির জীবনকাল প্রায় ৭৭ বছরের (১৮৯৯-১৯৭৬) হলেও তাঁর সৃষ্টিশীল জীবন মাত্র ২৩ বছরের (১৯১৯-১৯৪২)। কিন্তু তারই মাঝে তিনি আত্মপ্রকাশ করেছেন অনেক রূপে। তিনি একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক, প্রাবন্ধিক, সমালোচক, শিশুসাহিত্যিক, গীতিকার, গীতালেখ্য ও গীতিনাট্য রচয়িতা, সুরকার, স্বরলিপিকার, গায়ক, বাদক, সংগীতজ্ঞ, সংগীত পরিচালক, সাংবাদিক, সম্পাদক, পত্রিকা-পরিচালক, অভিনেতা, চলচিত্র-কাহিনীকার এবং চলচিত্র-পরিচালক। Read the rest of this entry

চট্টগ্রামের বাটালী হিল

চট্টগ্রামের মূল কেন্দ্রে অবস্থিত বাটালী হিল। এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উচু পাহাড়। উচ্চতা প্রায় ২৮০ ফুট। মনে মনে ভাবছেন এতে উঠতে চরম কষ্ট করতে হবে। চিন্তার কোনো কারণ নেই, পাহাড়ে উঠার যাদের নূন্যতম অভিজ্ঞতা নেই তারা অনায়াসে বাটালী হিলে উঠতে পারবেন। চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রের লালখান বাজার এলাকার ইস্পাহানী মোড়ের উত্তরে ফাহিম মিউজিকের পাশ ঘেষে এবং ম্যাজিস্ট্রেট কলোনীর পিছন দিয়ে পিচ ঢালা পথ বেয়ে উপরে দিকে উঠে গেছে বাটালী হিলের রাস্তা। এই বাটালী হিল আবার ‘জিলাপি পাহাড়’ নামেও পরিচিত। এর কারণ হচ্ছে- পাহাড়ে উঠার রাস্তাটি জিলাপির প্যাঁচের মত আঁকা-বাঁকা পথ বেয়ে উপরের দিকে উঠে গেছে, এর ফলে পাহাড়ের চূড়ায় উঠার সময় অন্যরকম একটা চমৎকার অনুভূতি হয়। Read the rest of this entry

যেভাবে কাটালাম এবারের পহেলা বৈশাখ

নববর্ষের শুভেচ্ছা সবাইকে

সকালে ঘুম থেকে উঠে মনে করেছিলাম বৃষ্টি হবে। বৃষ্টি হলে সারাদিনের পরিবেশ একটু হলেও ঠান্ডা থাকবে। যার ফলে দিনটা ক্লান্তি ছাড়াই কাটিয়ে দেয়া যাবে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সূর্য্যি মামা উত্তাপ ছড়াতে লাগলো। এতকিছু না ভেবে প্রস্তুত হয়ে সকাল ১০টার দিকে বাসা থেকে বের হলাম। নির্দিষ্ট জায়গায় অর্থাৎ সিআরবি’তে পৌঁছতে ১ ঘন্টার মত লাগলো।

সিআরবি’তে পৌঁছে প্রথম দেখা হলো বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের বড় ভাই তারেক ভাইয়ের সাথে। প্রায় ১ বছর আগে যখন উনার গ্রাজ্যুয়েশন শেষ হয়েছিল তখন উনার সাথে শেষ দেখা হয়েছিল, এরপর আর দেখা হয়নি। নববর্ষের শুভেচ্ছা বিনিয়ম করে, টুকটাক কথা বলে উনার কাছ থেকে বিদায় নিলাম। Read the rest of this entry

আমার প্রিয় শখ এবং মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত ডাকটিকেট

প্রত্যেকেরই কিছু না কিছু একটা প্রিয় শখ রয়েছে। কিংবা কারো রয়েছে একাধিক শখ। কারো কারো শখ ভ্রমণ করা কিংবা ঘুরে বেড়ানো, কারো কারো শখ ছবি তোলা অথবা কারো কারো শখ ডাকটিকেট সংগ্রহ করা ইত্যাদি। ডাকটিকেট সংগ্রহকে “শখের রাজা” বলা হয়। পূর্বোল্লিখিত ৩টি শখই আমার প্রিয় শখ। ছোটবেলা থেকে যেমন ভ্রমণ করতে পছন্দ করতাম তেমনি পছন্দ করতাম ডাকটিকেট সংগ্রহ করতে। আর সময় পেলে শখের বসে ছবিও তুলি। Read the rest of this entry

Follow

Get every new post delivered to your Inbox.

Join 55 other followers