Category Archives: ভ্রমণ
চট্টগ্রামের বাটালী হিল
চট্টগ্রামের মূল কেন্দ্রে অবস্থিত বাটালী হিল। এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উচু পাহাড়। উচ্চতা প্রায় ২৮০ ফুট। মনে মনে ভাবছেন এতে উঠতে চরম কষ্ট করতে হবে। চিন্তার কোনো কারণ নেই, পাহাড়ে উঠার যাদের নূন্যতম অভিজ্ঞতা নেই তারা অনায়াসে বাটালী হিলে উঠতে পারবেন। চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রের লালখান বাজার এলাকার ইস্পাহানী মোড়ের উত্তরে ফাহিম মিউজিকের পাশ ঘেষে এবং ম্যাজিস্ট্রেট কলোনীর পিছন দিয়ে পিচ ঢালা পথ বেয়ে উপরে দিকে উঠে গেছে বাটালী হিলের রাস্তা। এই বাটালী হিল আবার ‘জিলাপি পাহাড়’ নামেও পরিচিত। এর কারণ হচ্ছে- পাহাড়ে উঠার রাস্তাটি জিলাপির প্যাঁচের মত আঁকা-বাঁকা পথ বেয়ে উপরের দিকে উঠে গেছে, এর ফলে পাহাড়ের চূড়ায় উঠার সময় অন্যরকম একটা চমৎকার অনুভূতি হয়। Read the rest of this entry
প্রাকৃতিক নৈসর্গে ভরা মহামায়া ও মুহুরী প্রকল্পে একদিন
০৯ নভেম্বর’২০১১ইং সকাল বেলা। সবে মাত্র যাত্রা শুরু করলাম। ঘড়িতে সময় তখন সকাল ৮টা ৪৫ মিনিট। কুরবানি ঈদের ছুটি থাকায় রাস্তা-ঘাট ছিল ফাঁকা। তাই পথে কোন জট পড়লো না। গাড়ি ছুটে চলেছে প্রাকৃতি নৈসর্গে ভরা মহামায়ার দিকে, সামনের দিকে চলছেই আর চলছে। এরইমধ্যে আড্ডা শুরু হয়ে গেল একে অপরের সাথে। সাথে চললো প্রিয় সানি ভাইয়ের মজার মজার সব জোক্স। সানি ভাই আমাদের মাঝে সবচেয়ে সিনিয়র, কিন্তু সবার সাথে উনার সুন্দর সম্পর্ক। যদিও আমাদের মাঝের সব সিনিয়র-জুনিয়রদের সাথে সবারই খুবই ভালো ও সুন্দর সম্পর্ক রয়েছে। Read the rest of this entry
সিলেট ভ্রমণের ডায়েরি- শেষ পর্ব
মার্চ ১৫, ২০১১ ইং।
সকাল পৌনে ৮টায় রেষ্টুরেন্ট থেকে প্রাতঃরাশ সেড়ে রাস্তার পাশে দাড়ালাম। এদিকে লাকী ভাই জাফলং যাওয়া-আসার উদ্দেশ্যে আমাদের জন্য সিএনজি ভাড়া করছে। ১০মিনিট পর তিনি আমাদের জানালেন ১০০০ টাকার কমে সিএনজি যেতে রাজি হচ্ছেনা। ভাইয়া উনাকে আরো ২/১টা সিএনজি দেখতে বললেন এর চেয়ে কম দামে যায় কিনা দেখার জন্য। এর কিছুক্ষণ তিনি বললেন, সিএনজি ঠিক করা হয়েছে, ভাড়া ৯০০টাকা। তারপর আমরা উঠে পরলাম নির্ধারিত সিএনজি’তে। ঠিক ৮টায় রওনা দিলাম জাফলং সহ আরো কয়েকটি পর্যটন স্থানের উদ্দেশ্যে। Read the rest of this entry
সিলেট ভ্রমণের ডায়েরি-২
মার্চ ১৪, ২০১১ ইং।
সকাল সোয়া ৫টায় মোবাইল ফোনের এলার্মের কল্যাণে ঘুম ভাংলো। ঘুম থেকে উঠে সারাদিনের প্রস্তুতি স্বরূপ গোসল সেড়ে নিলাম একেবারে। গোসল সাড়ার পর ভাইয়ার বন্ধু লাকী ভাইকে ঘুম থেকে জাগিয়ে তুললাম। তিনিও ফ্রেশ হয়ে নিলেন। এদিকে হোটেল রুমের দরজায় ভাইয়া নক করতে দরজা খুলে দিলাম। ইতোমধ্যে তিনিও প্রস্তুত হয়ে গেলেন। উনাকে রুমে বসিয়ে আমি আর ভাগ্নে প্রস্তুত হয়ে গেলাম।
সকাল সোয়া ৬টার দিকে আমরা বের হলাম বিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক ও সাধক হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে। Read the rest of this entry
সিলেট ভ্রমণের ডায়েরি-১
মার্চ ১৩, ২০১১ ইং।
সবে মাত্র ঘুম ভাংলো। সেল ফোনে ঘড়ির সময় দেখি ভোর পাঁচটা। ২ মিনিট পর মোরশেদ ভাই ফোন করলেন (মোরশেদ ভাই সম্পর্কে আমার দুলাভাই হন)।
“সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন?
ওয়ালাইকুম্ সালাম, ভালো আছি; তুমি কেমন আছ? ঘুম ভেঙ্গেছে তোমার?
একটু আগে ভাংলো।
হুম, তাহলে আস্তে ধীরে রেডি হয়ে নাও।
ঠিক আছে ভাইয়া।” Read the rest of this entry

